Football

Cristiano Ronaldo: সেরার আসনে আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্রান গালা ডেল ক্যালসিও এআইসির প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন ফুটবল কিংবদন্তি

Madhurima Dev

গ্রান গালা দেল ক্যালসিও এআইসি প্লেয়ার অফ দ্য ইয়ার মনোনীত হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসে যোগদানের পর দ্রুততার সঙ্গে উন্নতির শিখরে পৌঁছেছেন তিনি। তাঁর কাছে রয়েছে বিশ্বে বিখ্যাত অ্যাওয়ার্ড, সম্মান। শীর্ষ একাদশে স্থানে জায়গা পেয়েছেন পাওলো ডায়াবালা ও লিওনার্দো বনুচি। মহিলাদের মধ্যে প্লেয়ার অফ দ্য ইয়ার পুরষ্কার জিতেছেন ক্রিস্টিয়ানা গিরিলি।

ISL 2020-21 Final: এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি

Sanjoy Patra

এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন (ISL 2020-21 Final) মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। এই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বাই। একই সঙ্গে চলতি প্রতিযোগিতায় হাবাসের দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করলেন সার্জিও লোবেরা। আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে মোহনবাগান। ১৮ মিনিটে রয় কৃষ্ণর পাশ থেকে গোল করে দলকে প্রথম সাফল্য এনে দেন ডেভিড উইলিয়ামস। যদিও ২৯ মিনিটে তিরি-র আত্মঘাতী গোলে সমতা ফেরায় মুম্বাই। আমেদ জাহুর দুরপাল্লার শটকে বাইরে পাঠাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন তিরি।

Referee Urinates on Field: ব্রাজিলের ফুটবল ম্যাচে এ কী কাণ্ড ঘটালেন! খোলা মাঠে রেফারির প্রস্রাব করার ভিডিও ধরা পড়ল ক্যামেরায়

Madhurima Dev

ব্রাজিলে কাপের ম্যাচের আগে ফুটবল মাঠে ঘটল এক অদ্ভুত ঘটনা। ক্যামেরায় ধরা পড়ল রেফারির খোলা মাঠে প্রস্রাব করার ভিডিও। বৃহস্পতিবার বোয়াভিস্টা ও গোইয়াসের মধ্যে কোপা ডি ব্রাজিলের বৈঠক শুরুর আগে মাঠের মধ্যেই ড্যানিস দা সিলভা রিবেইরো সেরাফিম তাঁর শর্টসটি নীচে না নামিয়েই প্রস্রাব করেন।

ISL 2020-21 Final Live Streaming: আইএসএলে-র ফাইনালে আজ মুম্বাই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

আজ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL 2020-21 Final)। তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান হিসেবে খেলছে (Mumbai City FC vs ATK Mohun Bagan)। ফাইনালে তাদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। গোয়ার ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে আইএসএল ফাইনাল। সেমিফাইনালে এফসি গোয়াকে পেনাল্টি শুটে হারিয়ে মুম্বই সিটি এফসি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। প্রথম লেগ ২-২ ড্র থাকার পর দ্বিতীয় লেগেও দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ফল যায় মুম্বইয়ের পক্ষে। অন্যদিকে, এটিকে মোহনবাগান সেমিফাইনাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগ জিতে ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান।

Advertisement

ISL 2020-21 Final: আইএসএলে-র ফাইনালে আজ মুম্বাই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

আজ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL 2020-21 Final)। তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান হিসেবে খেলছে (Mumbai City FC vs ATK Mohun Bagan)। ফাইনালে তাদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। গোয়ার ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে আইএসএল ফাইনাল। সেমিফাইনালে এফসি গোয়াকে পেনাল্টি শুটে হারিয়ে মুম্বই সিটি এফসি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। প্রথম লেগ ২-২ ড্র থাকার পর দ্বিতীয় লেগেও দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ফল যায় মুম্বইয়ের পক্ষে। অন্যদিকে, এটিকে মোহনবাগান সেমিফাইনাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগ জিতে ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান।

Sunil Chhetri Tests Positive For Coronavirus: করোনাভাইরাসে আক্রান্ত সুনীল ছেত্রী

Sarmita Bhattacharjee

ইন্ডিয়ান সুপার লিগের ফাইলাল আগামী ১৩ মার্চ। মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি ও এটিকে মোহনবাগান।

Sunil Chhetri Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত ফুটবলার সুনীল ছেত্রী

Sanjoy Patra

করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। টুইট করে নিজেই একথা বলেন তিনি। টুইটে সুনীল বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে এটা আরও ভালো খবর যে আমি ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠছি।

ATK Mohun Bagan vs NorthEast United FC Semi Final Leg 2: কোথায়, কখন দেখবেন এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ? জেনে নিন এখানে

Madhurima Dev

আজ ইন্ডিয়ান সুপার লিগ ২০২০-২১ সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় পর্বে এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হচ্ছে। মঙ্গলবার, ৯ মার্চ, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে নকআউট এনকাউন্টার ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই পক্ষই প্রথম লেগে দুর্দান্ত খেলে ১-১ গোলে ড্র করে। আজ দুটি আবারও এমন দুর্দান্ত একটি ম্যাচ দর্শকদের উপহার দেবে তাই কাম্য।

Advertisement

MCFC vs FCG, ISL 2020–21 Semi-Final Leg 2: আইএসএলে-র দ্বিতীয় সেমি ফাইনালে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Madhurima Dev

আজ ইন্ডিয়ান সুপার লিগ ২০২১-র সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া। আজকের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার, ৮ মার্চ গোয়ার বাম্বোলিমে জিএমসি স্টেডিয়ামে। তবে এখনও পর্যন্ত এই দুটি দলের মাথায় ওঠেনি মুকুট, জোটেনি জয়ের পালক। এই মরসুমে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দু'টি দল। যদিও এই মরসুমের পয়েন্ট টেবিলে ৪০ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ স্থান অধিকার করে রয়েছে মুম্বই সিটি এফসি। অন্যদিকে, ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে এফসি গোয়া। এর আগের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি দাঁড়িয়ে ২-২ গোল করে ম্যাচটি ড্র করে এই দুই টিম।

NorthEast United FC vs ATK Mohun Bagan: আইএসএলে-র সেমি ফাইনালে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় সেমি ফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এটিকে মোহনবাগান (NorthEast United FC vs ATK Mohun Bagan)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। খালিদ জামিলের ছেলেরা এই মরশুমে দারুন খেলেছে। টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর হাইল্যান্ডাররা প্লে অফে জায়গা করে নেয়। দলের ছেলেদের থেকে তাদের সেরাটা বের করে আনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে জামিল। অন্যদিকে এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ আশা করবেন যে তার দল লিগের শেষ খেলায় মুম্বাই সিটি এফসির কাছে হারের জ্বালা ভুলে আজ মাঠে নামবে। লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোট পান দলের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন। মুম্বইয়ের বিরুদ্ধে বাকি ম্যাচে খেলতে পারেননি তিনি। আজ তাঁকে বাদ রেখেই প্রথম সেমিফাইনালে নামতে চলেছে হাবাস ব্রিগেড।

FC Goa vs Mumbai City FC Live Streaming:কোথায়, কখন দেখবেন এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসি ম্যাচ? জেনে নিন এখানে

Sanjoy Patra

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) সেমি ফাইনালের খেলা। সেমি ফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসি (FC Goa vs Mumbai City FC)।গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে এফসি গোয়া হায়দরাবাদ এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আইএসএল-র সেমিফাইনালে চতুর্থ প্লে অফের জায়গাটি সুরক্ষিত করতে তাদের আজ ড্র দরকার। এফসি গোয়া এই মরশুমে ১০টি ড্র করেছে এবং শেষ ১৩ টি আইএসএল ম্যাচে অপরাজিত রয়েছে। অন্যদিকে মুম্বই সিটি এফসি তাদের আগের খেলায় এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ের ফলে তারা ২০ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে চলে আসে।

FC Goa vs Mumbai City FC: আইএসএলে-র সেমি ফাইনালে এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Madhurima Dev

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) সেমি ফাইনালের খেলা। সেমি ফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসি (FC Goa vs Mumbai City FC)।গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে এফসি গোয়া হায়দরাবাদ এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আইএসএল-র সেমিফাইনালে চতুর্থ প্লে অফের জায়গাটি সুরক্ষিত করতে তাদের আজ ড্র দরকার। এফসি গোয়া এই মরশুমে ১০টি ড্র করেছে এবং শেষ ১৩ টি আইএসএল ম্যাচে অপরাজিত রয়েছে।

Advertisement

Jamshedpur FC vs Bengaluru FC: আইএসএলে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম কেরালা ব্লাস্টার্স; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স (NorthEast United FC vs Kerala Blasters FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ১৯ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি আজ জয়ের জন্য ঝাঁপাবে। তবে তারা প্লে অফে জায়গা পাবে। ৯টি ম্যাচে অপরাজিত হাইল্যান্ডাররা তাদের চূড়ান্ত লিগ ফিক্সারে নামবে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এফসি প্লে অফ থেকে আগেই ছিটকে গেছে। আজকের ম্যাচে জয় দিয়ে আইএসএল মরশুম শেষ করতে চাইবে। হলুদ ব্রিগেড ১৯টি ম্যাচ খেলে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে রয়েছে।

Jamshedpur FC vs Bengaluru FC Live Streaming: কোথায়, কখন দেখবেন জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ? জেনে নিন এখানে

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Jamshedpur FC vs Bengaluru FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জেএফসি এবং বিএফসি বর্তমানে আইএসএল পয়েন্ট টেবিলে যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে। রেড মাইনার্সরা তাদের শেষ দুটি খেলায় লড়াইয়ের মনোভাব দেখিয়েছে। জামশেদপুর এফসি তাদের আগের দুটি ম্যাচে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি-র বিপক্ষে খেলেছিল। মোহনবাগানের কাছে হারলেও মুম্বাইকে হারিয়েছে তারা। অন্যদিকে বেঙ্গালুরু এফসি এই মরশুমে নিজেদের সেরা ফর্মে নেই। ১৯টি ম্যাচ খেলে তারা মাত্র ৫টিতে জিতেছে।

Jamshedpur FC vs Bengaluru FC: আইএসএলে আজ জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Jamshedpur FC vs Bengaluru FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জেএফসি এবং বিএফসি বর্তমানে আইএসএল পয়েন্ট টেবিলে যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে। রেড মাইনার্সরা তাদের শেষ দুটি খেলায় লড়াইয়ের মনোভাব দেখিয়েছে। জামশেদপুর এফসি তাদের আগের দুটি ম্যাচে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি-র বিপক্ষে খেলেছিল। মোহনবাগানের কাছে হারলেও মুম্বাইকে হারিয়েছে তারা। অন্যদিকে বেঙ্গালুরু এফসি এই মরশুমে নিজেদের সেরা ফর্মে নেই। ১৯টি ম্যাচ খেলে তারা মাত্র ৫টিতে জিতেছে।

Odisha FC vs Mumbai City FC: আইএসএলে আজ ওড়িশা এফসি-র মুখোমুখি মুম্বাই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ ওড়িশা এফসি-র মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (Odisha FC vs Mumbai City FC)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। লিড স্ট্যান্ডিংয়ের ওড়িশা এফসি একেবারে নীচে রয়েছে। ১৮টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ৯। প্লে অফের দৌড়ে যে তারা নেই তা এক একেবারেই নিশ্চিত। অন্যদিকে দারুন ফর্মে রয়েছে মুম্বাই সিটি এফসি হঠাৎ ফর্ম আকারে। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যদিও নভেম্বরে লিগ পর্বে দুর্দান্ত শুরু করার পরে তারা তাদের শেষ তিনটি ম্যাচে জয় পায়নি।

Advertisement

Hyderabad FC vs ATK Mohun Bagan Live Streaming: কোথায়, কখন দেখবেন হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ? জেনে নিন এখানে

Madhurima Dev

আজ আইএসএল ২০২০-২১-র ম্যাচে মুখোমুখি হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান। ২২ ফেব্রুয়ারি, ২০২১-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে। একের পর এক ম্যাচে জয়লাভ ও ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেছে হায়দেরাবাদ এফসি। শেষ ম্যাচে এটিকে মোহনবাগান ৩-১ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারায়। পুরো মরসুমে মোহনবাগান টানটান ম্যাচ উপহার দেয়। নিজামদের হারিয়ে ঘরে কাপ আনার স্বপ্ন বুনছে এটিকে মোহনবাগান।

Kerala Blasters vs Chennaiyin FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স বনাম চেন্নাইয়ন এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে চেন্নাইয়ন এফসি (Kerala Blasters vs Chennaiyin FC)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্স হায়দরাবাদ এফসির কাছে ৪-০ গোলে হেরেছে এবং ম্যাচের পরে তাদের প্রধান কোচ কিবু ভিকুনাকে বরখাস্ত করেছে। প্রতিযাগীতার অন্য দলের চেয়ে কেরালা ব্লাস্টার্সের রক্ষণ অত্যন্ত দূর্বল। যার কারণে তারা ১৮ ম্যাচে ৩৩ গোল খেয়েছে। অন্যদিকে চেন্নাইয়ন এফসি তাদের আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে।

Bengaluru FC vs FC Goa: আইএসএলে আজ বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি এফসি গোয়া; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া (Bengaluru FC vs FC Goa)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। দুই দলই আজকের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে ঝাঁপাবে। আজকের ম্যাচে জয় না পেলে লিগ টেবিলে সপ্তম স্থানে থাকা বেঙ্গলুরু প্লে অফে জায়গা করতে পারবে না। গত তিনটি মরশুমের প্লে অফে খেলেছে তারা। মুম্বাই সিটি এফসিকে ৪-২ ব্যবধানে হারিয়ে আজকের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি। এদিকে, এফসি গোয়া-র সঙ্গে প্লে অফের লড়াইয়ে আছে হায়দরাবাদ এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি। তিনটি দলেরই পয়েন্ট ২৭। গত ম্যাচে এফসি গোয়া ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারিয়েছে।

Jamshedpur FC vs Mumbai City FC Live Streaming: কোথায়, কখন দেখবেন জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) জামশেদপুর এফসির মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (Jamshedpur FC vs Mumbai City FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। প্লে অফ-র আশা বাঁচিয়ে রাখতে গেলে আজ ম্যাচ জিততেই হবে জামশেদপুরকে। ১৮টি ম্যাচ খেলে জামশেদপুর এফসি-র ঝুলিতে রয়েছে ২১ পয়েন্ট এবং বর্তমানে লিগ টেবিলে তারা রয়েছে সপ্তম স্থানে। রেড মাইনারদের আগামী দুটি ম্যাচ জিততে হবে এবং প্লে অফ-র ভাগ্য অন্য দলগুলির ফলাফলের ওপর নির্ভর করবে। অন্যদিকে, মুম্বাই সিটি এফসি ইতিমধ্যেই প্লে অফে তাদের জায়গা বুকিং করেছে। টেবিলের শীর্ষে থাকা এটিকে মোহনবাগানকে তারা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ তাতেই তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে।

Advertisement
Advertisement