Pakistan: 'ইমরান খানের কাজ ছিল জঙ্গিদের মত', জামিন বাতিল করে জানাল পাক আদালত
পাকিস্তানের (Pakistan)প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) অন্তর্বতী জামিন ফের বাতিল করল আদালত। গত বছর ৯ মে ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে থানায় হামলা চালানোর অভিযোগ ওঠে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে ইমরান খানের পিটিআই (PTI) সমর্থকদের বিরুদ্ধে। এরপর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। গ্রেফতারির পর বিভিন্ন ধারায় ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। সেই মামলাতে এবার ফের পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তবর্তী জামিনের আবেদন বাতিল করা হয়। অ্যান্টি টেররিজম কোর্টের তরফে ইমরান খানের জামিনের আবেদন বাতিল করা হয়। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজ জঙ্গিদের সমতুল্য বলেও তোপ দাগা হয় ইমরানের বিরুদ্ধে।
দেখুন ট্য়ুইট...
पाकिस्तानी कोर्ट ने पूर्व पीएम इमरान खान की ओर से दायर की गई अग्रिम जमानत याचिकाओं को खारिज कर दिया#ImranKhan #Pakistan https://t.co/7AfNfP95pX
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) July 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 08:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

