Mass Shooting In Toronto: টরন্টোয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত এক, জখম ৫ জন; ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Mass Shooting In Toronto: টরন্টোয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত এক, জখম ৫ জন; ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
Mass Shooting in toronto (Photo Credit: X@coolfunnyninja)

কানাডার টরন্টোয় এলোপাথাড়ি গুলি ছুড়ল বন্দুকবাজ (Mass Shooting In Toronto)। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৫ জন। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ লরেন্স হাইটস (Lawrence Heights) এলাকায় গুলি চলে। আততায়ী সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ব়্যানি অ্যাভেনিউ এবং ফ্লেমিংটন (Flemington & Zachary) রোডের কাছে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে টরন্টো পুলিশ।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ (Toronto Mayor Olivia Chow) বলেছেন, এই ঘটনায় তিনি "বিচলিত" এবং নিশ্চিত করেছেন, তাঁর অফিস পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। মেয়র বলেন, "আমি টরন্টো পুলিশ, অগ্নিনির্বাপক এবং প্যারামেডিক পরিষেবাগুলিকে - একটি অত্যন্ত ব্যস্ত এবং চ্যালেঞ্জিং সময়ে তাদের কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2025 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).