Naveen Patnaik On Rath Yatra: রথ যাত্রায় প্রভু জগন্নাথের ভক্তদের লক্ষ্য করে ছোঁড়া হল ডিম, কেন এই অনাচার? প্রশ্ন

Naveen Patnaik On Rath Yatra: রথ যাত্রায় প্রভু জগন্নাথের ভক্তদের লক্ষ্য করে ছোঁড়া হল ডিম, কেন এই অনাচার? প্রশ্ন
Rath Yatra In Canada (Photo Credit: X)

রথ যাত্রায় (Rath Yatra) অংশ নেওয়া মানুষকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে ডিম (Egg)। যা অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক। কানাডায় (Canada) রথ যাত্রায় অংশ নেওয়া ভারতীয়দের লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। টরন্টোতে (Toronto) ঘটে ওই ঘটনা। রথযাত্রা উপলক্ষ্যে ডিম যারা ছুঁড়েছে, তাদের খুঁজে বের করা হোক। এমনই অভিযোগ করলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই ধরনের ঘটনা, প্রভু জগন্নাথের ভক্তদের মনে প্রভাব ফেলছে। ফলে ওই ঘটনা কেন ঘটানো হল, তার তদন্ত হোক বলেও নিজের ট্যুইটে দাবি করেন নবীন পট্টনায়েক (Odisha's Former CM Naveen Patnaik)। পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রককে ট্যাগ করে ওই পোস্ট করেন বিজু জনতাদলের নেতা। বিদেশ মন্ত্রক যাতে ওই ঘটনার প্রতিবাদ করে এবং কানাডা প্রশাসনের সঙ্গে কথা বলে, সে বিষয়েও জয়শঙ্করের মন্ত্রকের কাছে আবেদন জানান নবীন পট্টনায়েক।

আরও পড়ুন: Puri Jagannath Rath Yatra Videos: রথযাত্রায় পুরীতে জনজোয়ার, জগন্নাথের দর্শন নিতে ১০ লক্ষেরও বেশি ভক্তের সমাগম, দেখুন সরাসরি 

দেখুন কী পোস্ট করেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).