Air India: আবারও যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ দুবাইতে
ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান। এবার যান্ত্রিক ত্রুটির কারণে ভিয়েনা থেকে দিল্লিগামী এআই১৫৪ বিমানটি জরুরি অবতরণ করানো হয় দুবাইতে।
ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। এবার যান্ত্রিক ত্রুটির কারণে ভিয়েনা থেকে দিল্লিগামী এআই১৫৪ বিমানটি জরুরি অবতরণ করানো হয় দুবাইতে। ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার। আচমকা জরুরি অবতরণ করার কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। যদিও সমস্যাটি মাঝ আকাশে আগে থেকেই জরুরি অবতরণের কথা জানিয়ে দিয়েছিলেন পাইলট। তবে দুবাইতে সুরক্ষিতভাবেই সন্ধ্যে ৮টা ৪৫ নাগাদ অবতরণ করানো হয়। তারপর কয়েকঘন্টা পর বিমানটি আবারও যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে ১২টা ১৯ নাগাদ নয়াদিল্লিতে বিমানটি সুরক্ষিতভাবে পৌঁছায়। যদিও বিমানে কোনও বৈদ্যুতিক ত্রুটি হয়নি বলেই দাবি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের।
দেখুন পোস্ট
An Air India Spokesperson says, “AI154 operating from Vienna to Delhi on 09 October was diverted to Dubai due to a technical issue. The aircraft landed safely at Dubai and underwent necessary checks. All passengers were kept informed of the delay, provided refreshments and the…
— ANI (@ANI) October 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

