Central Districts vs Dubai Capitals, Global Super League 2025 Scorecard: ব্যাটে, বলে এখনও সেরা! সাকিব আল হাসানের সুবাদে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে হারাল দুবাই ক্যাপিটালস

গ্লোবাল সুপার লিগ ২০২৫ (Global Super League 2025)-এর প্রথম ম্যাচে ব্যাট এবং বল দুটো দিয়েই ম্যাচ সেরা পারফর্ম্যান্স দিয়েছেন সাকিব। তার অর্ধশতক (৫৮*) এবং ৩.২৫ ইকোনমি রেটে নেওয়া চারটি উইকেট দুবাই ক্যাপিটালসের (Dubai Capitals) জয় নিশ্চিত করে

Central Districts vs Dubai Capitals, Global Super League 2025 Scorecard: ব্যাটে, বলে এখনও সেরা! সাকিব আল হাসানের সুবাদে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে হারাল দুবাই ক্যাপিটালস
Shakib Al Hasan (Photo Credit: Global T20 League/ X)

Central Districts vs Dubai Capitals, Global Super League 2025 Scorecard: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) গ্লোবাল সুপার লিগ ২০২৫ (Global Super League 2025)-এর প্রথম ম্যাচে ব্যাট এবং বল দুটো দিয়েই ম্যাচ সেরা পারফর্ম্যান্স দিয়েছেন। তার অর্ধশতক (৫৮*) এবং ৩.২৫ ইকোনমি রেটে নেওয়া চারটি উইকেট দুবাই ক্যাপিটালসের (Dubai Capitals) জয় নিশ্চিত করে। টসে জিতে নিউজিল্যান্ডের টি২০ লিগের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস (Central Districts) প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। দুবাইয়ের হয়ে শুরুতে সেদিকুল্লাহ অটল (Sediqullah Atal) ৪১ রান করার পর সাকিব ৩৭ বল থেকে ৫৮ রানে অপরাজিত থেকে দলকে ১৬৫/৭ স্কোরে নিয়ে যান। এরপর রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ঘরোয়া এবং আন্তর্জাতিক তারকাদের হিমশিম খাইয়ে দেন সাকিব। খেলার চতুর্থ ওভারেই ২ উইকেট তুলে নেন সাকিব, তার প্রথম শিকার ছিলেন উইল ইয়ং (Will Young)। অবশেষে ১৪৩/৮ স্কোরে ইনিংস শেষ হয় তাদের। SL vs BAN 1st T20I Scorecard: কুশল মেন্ডিসের ৭৩ রানের ইনিংসে বাংলাদেশকে সহজে হারাল শ্রীলঙ্কা, একনজরে স্কোরকার্ড

সাকিব আল হাসানের স্পিনের জাদু

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম দুবাই ক্যাপিটালস, গ্লোবাল সুপার লিগ ২০২৫ স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 11, 2025 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).