Earthquake In Philippine: নেপালের পর ফিলিপিন্স, ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

বুধবার সকালে প্রথমে ভারতের প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া যায়। আর দুপুরে জানা গেল, ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স।

Earthquake In Philippine: নেপালের পর ফিলিপিন্স, ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা
Representational Image

বুধবার সকালে প্রথমে ভারতের (India) প্রতিবেশী দেশ নেপালে (Nepal) ভূমিকম্প (earthquake) হওয়ার খবর পাওয়া যায়। আর দুপুরে জানা গেল, ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স (Philippines)।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) (Philippine Institute of Volcanology and Seismology) সূত্রে জানানো হয়েছে, বুধবার ফিলিপিন্সের উত্তর লুজোনের (Northern Luzon) কিছু অংশে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ২২ কিলোমিটার ভেতরে কাগায়ান প্রদেশের (Cagayan province) ক্যালায়নের (Calayan) ডালুপিরি দ্বীপের (Dalupiri Island) উত্তর-পশ্চিমে। আরও পড়ুন: Baltimore Shooting : মার্কিন যুক্তরাষ্ট্রের মরগ্যান স্টেট ইউনিভার্সিটিতে গুলি, আহত ৫

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).