Sukhendu Sekhar Roy: তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে ডেকে পাঠাল কলকাতা পুলিশ, বিকেলের মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ
জানা যাচ্ছে, সমাজমাধ্যমে আরজি কর ঘটনাকে কেন্দ্র করে 'ভুল তথ্য' পরিবেশন করেছিলেন তিনি।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে (Sukhendu Sekhar Roy) ডেকে পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police)। নোটিস পাঠিয়ে রবিবার বিকেলের মধ্যেই তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, সমাজমাধ্যমে আরজি কর ঘটনাকে কেন্দ্র করে 'ভুল তথ্য' পরিবেশন করেছিলেন তিনি। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে সুখেন্দু দাবি করেন, আরজি করে ঘটনার তিন দিন পরে সেখানে স্নিফার ডগ আনা হয়েছিল। কলকাতা পুলিশের এই বিলম্বের কারণ জানতে চেয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। কিন্তু সেই তথ্য আদেও সত্যি নয় বলে দাবি করেছে পুলিশ। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে সুখেন্দুকে ডেকে পাঠিয়েছে লালবাজার।
আরও পড়ুনঃআরজি কর কাণ্ডে ফাঁপরে শাসক শিবির! তৃণমূলের অন্দরে মেরুকরণের ইঙ্গিত
সুখেন্দুকে সমন...
#BreakingNews: TMC MP Sukhendu Sekhar Roy summoned by #KolkataPolice for posting misleading facts on social media
Mirror Now's @AdrijaSaha9 brings in more details #KolkataDoctorDeath | @aayeshavarma pic.twitter.com/syCZuripLO
— Mirror Now (@MirrorNow) August 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

