RG Kar: অমিমাংসিত দাবি নিয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা, আলোচনা মুখ্যসচিবের সঙ্গে

RG Kar: অমিমাংসিত দাবি নিয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা, আলোচনা মুখ্যসচিবের সঙ্গে
Junior Doctors (Photo Credit: X/ANI)

নবান্নে (Nabanna) এসে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্যই বুধবার বিকেলে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কিছুটা পর নবান্নে হাজির হন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনার (প্রাক্তন) বিনীত গোয়েল-সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হলেও, স্বাস্থ্য সচিব এখনও নিজের পদে বহাল। স্বাস্থ্য সচিবের অপসারণ-সহ পূর্ব নির্ধারিত অমিমাংসিত দাবিগুলি নিয়ে আলোচনা করতেই নবান্নে হাজির হন ৩২ জন জুনিয়র ডাক্তার। বুধবার সকালে মুখ্যসচিবকে চিঠি পাঠান চিকিৎসকরা। যেখানে তাঁরা আলোচনায় আজই বসতে চান বলে জানান। চিকিৎসকদের চিঠি পেয়ে পালটা তাঁদের নবান্নে বৈঠকের জন্য আহ্বান জানান মুখ্যসচিব। সেই অনুযায়ী, বুধবার সন্দের পর নবান্নে হাজির হন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন: RG Kar Protest: উঠছে না কর্মবিরতি, আলোচনা চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেলের পরিকল্পনা জুনিয়র ডাক্তারদের

আলোচনার জন্য নবান্নে ফের হাজির জুনিয়র ডাক্তাররা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).