Nabanna Abhijan: হাসপাতাল তো ভর্তিই নিচ্ছিল না, নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের চিকিৎসা নিয়ে ক্ষুব্ধ তাঁর স্বামী

নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত হন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা। মাথায় ও পিঠে চোট লেগেছিল তাঁর।

Nabanna Abhijan: হাসপাতাল তো ভর্তিই নিচ্ছিল না, নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের চিকিৎসা নিয়ে ক্ষুব্ধ তাঁর স্বামী

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের লাঠির ঘায়ে আহত হন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা। মাথায় ও পিঠে চোট লেগেছিল তাঁর। এই ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলার পর শনিবার রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে অবশ্য ক্ষুব্ধ নির্যাতিতার বাবা। তিনি এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে এমার্জেন্সিতে ফেলে রাখা হয়েছিল। চিকিৎসকরা বলেন, ওপর থেকে চাপ আছে তাই ভর্তি নিতে পারব না। সেই কারণেই চিকিৎসা করে অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া হয়। পরে নিউরো বিভাগে আউটডোরে দেখাতে বলা হয়।”।

দেখুন নির্যাতিতার বাবার বক্তব্য

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 10, 2025 11:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).