R.G. Kar Hospital: ঘরে রয়েছেন কন্যা, ছোট্ট নাতনি, 'The Night Is Ours'-এর প্রতিবাদ মিছিলে নামবেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়
আরজিকরের (R.G. Kar Hospital) ঘটনার প্রতিবাদে ১৪ অগাস্ট রাতে প্রতিবাদে নামবেন মেয়েরা। কলকাতার রাজপথ পেরিয়ে যে প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে প্রত্যেক জেলায়। রাজ্যের পাশাপাশি মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মত শহরগুলিতেও উঠবে মুক্ত কণ্ঠের প্রতিবাদ। যেখানে রাতের দখল নেবেন মেয়েরা। 'The Night Is Ours' প্রতিবাদে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray)। প্রত্যেক বাঙালি পরিবারের মত তাঁর কন্যা এবং নাতনি রয়েছেন ঘরে। তাই এই প্রতিবাদে তিনি সামিল হবেন বলে জানান সুখেন্দু শেখর রায়। মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে প্রত্যেককে পথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ।
দেখুন ট্যুইট...
Tomorrow I am going to join the protesters particularly because I’ve a daughter and little granddaughter like millions of Bengali families. We must rise to the occasion. Enough of cruelty against women. Let’s resist together. Come what may.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

