Kolkata Doctor's Rape-Murder: উৎসবে ফিরবো না, রাতের রাজপথে বিচার চাইয়ের দাবি আর জোরালো
সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) উৎসবে ফিরুন-এর আবেদনে গর্জে উঠল প্রতিবাদীরা।
আরজি কাণ্ডে (RG Kar Protest) প্রতিবাদের ঢেউ অব্যাহত থাকল। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) উৎসবে ফিরুন-এর আবেদনে গর্জে উঠল প্রতিবাদীরা। এদিন ধর্মতলায় আন্দোলনকারী রাস্তায় বসে প্রতিবাদ জানাতে থাকেন। ওঠে স্লোগান, রাস্তায় আল্পনা এঁকে বিচার চাইয়ের দাবি জোরালো করা হয়। শহরের আরও বেশ কয়েকটি জায়গায় চলে আন্দোলন।
"এক মাস হল, পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন"- রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আবেদনকে নিয়ে এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা যায়। : 'মৃত্যুর বিকল্প টাকা হয় না। যদি কোনওদিন মনে করেন, আপনাদের মেয়ের স্মরণে যদি কিছু করতে চান, তাহলে আমাদের সরকার সব সময় আপনাদের পাশে আছে। আরজি কর-কাণ্ড (RG Kar) নিয়ে কুৎসা চলছে। প্রমাণ দিতে হবে, কোথায় টাকার কথা বলা হয়েছে' সোমবার সাংবাদিক সম্মেলনে নির্যাতিতা চিকিৎসক তরুণীর পরিবারের বক্তব্য নিয়ে এমনই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ধর্মতলায় প্রতিবাদীদের অবস্থান বিক্ষোভ
#WATCH | Kolkata, West Bengal: People protest against the RG Kar Medical College and Hospital rape and murder case in Esplanade. pic.twitter.com/V704dB1HHU
— ANI (@ANI) September 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 10:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

