East West Metro: কাল থেকে গঙ্গার তলায় চলবে মেট্রো রেল! উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মোদি
অবশেষে আগামীকাল থেকে গঙ্গার নীচ থেকে সাধারণের জন্য গড়াবে মেট্রোর চাকা (East West Metro)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করবে ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটি। এতদিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি চলছিল এই লাইনের মেট্রো। কিন্তু ৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত মেট্রো রুট। আর এর মাধ্যমে কলকাতা তো বটেই দেশের সর্বপ্রথম আন্ডারওয়াটার মেট্রো রেলের সাক্ষী থাকবে গোটা ভারতবাসী।
#WATCH | India's first underwater metro rail service in Kolkata set to be inaugurated by PM Modi on 6th March pic.twitter.com/ib5938Vn8x
— ANI (@ANI) March 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

