Lok Sabha Elections 2024: ফের উত্তরবঙ্গে মোদীর সভা, মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব কি ফেরাবেন?

আজ জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কটাক্ষের কী জবাব দেন প্রধানমন্ত্রী, সেই দিকে নজর রাজ্যবাসীর।

Lok Sabha Elections 2024: ফের উত্তরবঙ্গে মোদীর সভা, মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব কি ফেরাবেন?
Narendra Modi Rally Preparations in Jalpaiguri (Photo Credits: ANI)

বৃহস্পতিবারই কোচবিহারে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে মোদীর নিশানায় এদিন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ২৪ ঘণ্টার মধ্যেই জলপাইগুড়ির জনসভা থেকে  ঝড় এবং চা বাগান শ্রমিকদের প্রসঙ্গ তুলে ‘মোদী গ্যারান্টি’কে কটাক্ষ করেন মমতা। রবিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। ধূপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভার জন্যে প্রস্তুতি পর্ব একেবারে শেষ পর্যায়ে। আজ জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কটাক্ষের কী  জবাব দেন প্রধানমন্ত্রী, সেই দিকে নজর রাজ্যবাসীর। রবিবার পরপর তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। বিহারের নওয়াদায় জনসভা সেরে জলপাইগুড়ি আসবেন মোদী। এরপর তিনি যাবেন মধ্যপ্রদেশ। সেখানে করবেন রোড শো।

শেষ মুহূর্তের প্রস্তুতি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 07, 2024 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).