Darjeeling Flood: বন্যার জলে ভাসছে গন্ডার, জলের স্ত্রোতে ভেসে গিয়েছে একাধিক বন্য প্রাণী, দেখুন ভিডিয়ো
পুজোর পর মর্মান্তিক ছবি ধরা পড়ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভয়াবহ বন্যা পরিস্থিতি।
পুজোর পর মর্মান্তিক ছবি ধরা পড়ছে উত্তরবঙ্গে। দার্জিলিং (Darjeeling Flood), জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। জলে ভাসছে ডুয়ার্স। জলদাপাড়া জঙ্গলেও একই অবস্থা। প্লাবিত জলঢাকা নদী। আর সেই নদীতেই ভাসতে দেখা গেল গন্ডারকে। কোনওমতে সে বন্যার জল পেরিয়ে ডাঙায় উঠে পড়ে। সূত্রের খবর, ২৭ নম্বর জাতীয় সড়কের শীল তোর্সা সেতু কাছের এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে, নকশাবাড়ির মেচি নদীতে তলিয়ে গিয়েছে একটি হস্তিশাবক। এথনও পর্যন্ত অসংখ্য বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। যদিও সংখ্যাটি এখনও প্রকাশ করেনি প্রশাসন। উদ্ধারকারী দল অবশ্য উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
দেখুন ভিডিয়ো
Devastating flash floods in northern part of #Bengal - Alipurduar, Jalpaiguri. Even animals are struggling to reach to safety. A rhinoceros is seen coming over to human habitation. In Darjeeling bridges have collapsed, houses destroyed, several feared dead. Rescue operation on pic.twitter.com/EzX0yOlxnZ
— Tamal Saha (@Tamal0401) October 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 05, 2025 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

