Malda Accident: ইদে বাড়ি ফেরা হল না, ফারাক্কায় লরির সঙ্গে বাইকের জোর সংঘর্ষে মৃত্যু ৩ বন্ধুর
ফেরার পথে জাতীয় সড়কে লরিপর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ছিটকে পড়েন তিন বন্ধু। রক্তে ভেসে যায় জাতীয় সড়ক। দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক। ইদের আগের তিন পরিবারে শোকের ছায়া।
ইদের (Eid 2025) ছুটেতে বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। রবিবার সকালে মালদহের (Malda) বৈষ্ণবনগরে লরির সঙ্গে বাইকের সজোরে ধাক্কায় বলি ৩ তরুণ প্রাণ। পুলিশ সূত্রে খবর, মৃত তিন যুবক হলেন, সাবির আলম (২৪), রমজান শেখ (১৯) এবং সাদিকাতুল ইসলাম (২০)। কেরলে কাজ করা সাবির ইদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন। তাঁকে ফারাক্কা স্টেশন থেকে বাইকে করে আনতে গিয়েছিলেন রমজান এবং সাদিকাতুল। ফেরার পথে জাতীয় সড়কে লরিপর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ছিটকে পড়েন তিন বন্ধু। রক্তে ভেসে যায় জাতীয় সড়ক। দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক। ইদের আগের তিন পরিবারে শোকের ছায়া।
লরির ধাক্কায় মৃত্যু তিন বন্ধুরঃ
West Bengal: Three friends—Sabir Alam (24), Ramzan Sheikh (19), and Sadikatul Islam (20)—died in a road accident near Baisnabnagar. They were returning from Farakka station when their bike crashed pic.twitter.com/QHZYFxmcYL
— IANS (@ians_india) March 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

