Ganga Bhangon Video: গঙ্গার রাক্ষুসে ভাঙন, বাড়ি, ঘর সব তলিয়ে যাচ্ছে, অসহায় মানুষ দেখুন
মালদায় (Malda) ভাঙন (Ganga Bhangon) অব্যাহত। শ্রীকান্ত টোলা (Srikanto Tola) নামে একটি গ্রাম ক্রমাগত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গঙ্গার ভাঙনের জেরে একের পর এক বাড়ি, ঘর যখন ভেঙে পড়তে শুরু করেছে, সেই সময় মানুষ কার্যত অসহায় হয়ে পড়েছেন। শ্রীকান্ত টোলা গ্রাম যখন ভাঙছে, সেই সময় সেখানে বাড়ি, ঘর কিছু রক্ষা করা যাচ্ছে না। বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানকার মানুষ সরে যেতে শুরু করেছেন। সাজানো, গোছানো বাড়ি, ঘর থেকে স্থানীয়রা কীভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে সরে যেতে বাধ্য হচ্ছেন, নিজের ভ্লগের মাধ্যমে সেই ছবি তুলে ধরছেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট ভ্লগারের কথায়, প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। ফলে সাধারণ মানুষ ভয়, ভীত নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন। তাঁদের পূর্ব পুরুষরা কয়েক দশক ধরে ওই সমস্ত এলাকায় বসবাস করতেন। এবার আর তাঁদের সেখানে বসবাসের কোনও সুযোগ নেই বলে দুঃখপ্রকাশ করেন।
দেখুন মালদার শ্রীকান্ত টোলা গ্রামের কী অবস্থা...
দেখুন ভাঙনের জেরে কীভাবে বাড়ি, ঘর ছেড়ে মানুষ পালিয়ে যেতে শুরু করেছেন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2025 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

