Mamata Banerjee On Jalpaiguri: জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ হাজার বাড়ি, দুর্গতদের পাশে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Jalpaiguri: জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ হাজার বাড়ি, দুর্গতদের পাশে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

জলপাইগুড়িতে (Jalpaiguri)  ঝড় কবলিত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি তিনি মাথায় গুরুতর চোট পয়েছেন। তার মধ্যেই জলপাইগুড়িতে ঝড়ের খবর পেতেই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে সম্প্রতি যে ঝড় হয়,তার জেরে ৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেশ কিছু বাড়ি পুরো না ভাঙলেও, অংশত ক্ষতিগ্রস্থ। ফলে জোর কদমে জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও জানান, জমির ফসল প্রায় সব নষ্ট হয়ে গিয়েছে কৃষকদের। ফলে সেই বিষয়টিও প্রশাসন নজরে রেখেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: জলপাইগুড়িতে আদিবাসীদের সঙ্গে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).