RG Kar Case: সিবিআই প্রধানের সঙ্গে দেখা করতে দিল্লিতে যাচ্ছে আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবার

আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় বেশ অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার। নিম্ন আদালতে এই নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন তাঁরা।

RG Kar Case: সিবিআই প্রধানের সঙ্গে দেখা করতে দিল্লিতে যাচ্ছে আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবার
RG Kar Hospital (Photo Credits: X)

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় বেশ অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার। নিম্ন আদালতে এই নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন তাঁরা। এবার এই মামলায় তদন্তের গতিপ্রকৃতি কোনদিকে যাচ্ছে সেই নিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে সরাসরি দেখা করতে চলেছেন অভয়ার বাবা-মা। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার আইনজীবীদের নিয়ে নয়া দিল্লিতে সিবিআই প্রধানের সঙ্গে দেখা করবেন তিনি। এদিন নির্যাতিতার বাবা জানান, "তদন্তকারীদের নিয়ে অসন্তুষ্ট রয়েছি আমরা। তাঁরা যেভাবে তদন্ত করছে সেই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। সেই কারণেই আমরা দিল্লিতে সিবিআইয়ের দফতরে যাচ্ছি"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 09:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).