২০০৯ সালে আদালতের দ্বারস্থ পশ্চিম মেদিনীপুরের এক মহিলার মামলার রায়ে বড় কথা বলল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। স্ত্রী তাঁর ওপর মানসিক নির্মমতা চালাচ্ছে বলে স্বামী যে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন তা মঞ্জুর করল আদালত। স্বামীকে তার অভিভাবকের থেকে আলাদা করার জন্য বাধ্য করে, তাঁকে কাপুরুষ এবং বেকার বলে কটাক্ষ করাটা মানসিক নির্মমতা বলে অ্যাখা দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের বেঞ্চ জানাল, " ভারতীয় পরিবারের খুব স্বাভাবিক জিনিস হল ছেলে বিয়ে পরে তার বাবা মায়ের সঙ্গেই থাকবে। ছেলেকে তার বাবা- মায়ের থেকে আলাদা করার চেষ্টা করার পিছনে স্ত্রী-র কোনও যুক্তিগ্রাহ্য কারণ থাকা দরকার। " আরও পড়ুন-ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে হাঁসখালির তৃণমূল নেতাকে গুলি করে খুন
দেখুন টুইট
Forcing husband to get separated from his parents, calling him coward and unemployed is cruelty: Calcutta High Court
report by @NarsiBenwal https://t.co/xNhtIlKeiT
— Bar & Bench (@barandbench) April 8, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)