Saweety Boora-Deepak Hooda Divorce: পণ চেয়ে মারধর, যৌন হেনস্থা, খেলোয়াড় দম্পতির বিচ্ছেদের শুনানির মাঝে স্বামী দীপক হুডার উপর চড়াও স্বর্ণপদক জয়ী বক্সার সুইটি

স্বামী এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপকের বিরুদ্ধে হরিয়ানার হিসার এবং রোহতকের থানায় যৌন হয়রানি, নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন সুইটি। সদ্য হিসার থানায় ক্রীড়াবিদ দম্পতির বিচ্ছেদের শুনানি ছিল।

Saweety Boora-Deepak Hooda Divorce: পণ চেয়ে মারধর, যৌন হেনস্থা, খেলোয়াড় দম্পতির বিচ্ছেদের শুনানির মাঝে স্বামী দীপক হুডার উপর চড়াও স্বর্ণপদক জয়ী বক্সার সুইটি
Saweety Boora Charges at Husband Deepak Hooda (Photo Credits: X)

পণ চেয়ে নিত্য মারধর, অশান্তির অভিযোগে স্বামী দীপক হুডার (Hooda Divorce) বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি বোরা (Saweety Boora)। স্বামী এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপকের বিরুদ্ধে হরিয়ানার হিসার এবং রোহতকের থানায় যৌন হয়রানি, নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন সুইটি। সদ্য হিসার থানায় ক্রীড়াবিদ দম্পতির বিচ্ছেদের শুনানি ছিল। আর সেই শুনানি চলাকালীন দুই পক্ষের কথোপকথনের মাঝেই চটে গিয়ে স্বামী দীপকের উপর চড়াও হন সুইটি। তাঁকে মারতে উদ্যত হন। বাকিরা তড়িঘড়ি এগিয়ে এসে সুইটিকে দূরে সরিয়ে দেন। হিসার থানার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

বিচ্ছেদের শুনানির মাঝে স্বামী দীপকের উপর চড়াও হলেন সুইটিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).