Durgapur: টনক নড়ল প্রশাসনের, ধর্ষণের ঘটনার পর অবশেষে কলেজ লাগোয়া রাস্তায় লাগল লাইট
অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। রবিবার সকাল থেকেই দুর্গাপুরের নিউটাউনশিপ থানার শোলাপুর এলাকায় যে জঙ্গল রয়েছে, তার আশেপাশে লাগানো হল লাইট।
অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। রবিবার সকাল থেকেই দুর্গাপুরের (Durgapur) নিউটাউনশিপ থানার শোলাপুর এলাকায় যে জঙ্গল রয়েছে, তার আশেপাশে লাগানো হল লাইট। সেই সঙ্গে ঘন জঙ্গলের আগাছা কেটে সাফ করার কাজও শুরু হয়েছে আজ থেকে। রবিবার দুর্গাপুর পুরসভার উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। আগামীদিনে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরাও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এই তৎপরতা দেখে স্থানীয় এক বাসিন্দা আক্ষেপের সঙ্গে বলেন, “২-৩ বছর ধরে কোনও জঙ্গল সংস্কারের কাজ হয়নি। লাইট নষ্ট হয়ে যাওয়ার পর পরিবর্তন করা হয়নি। তবে এবার সেটা হচ্ছে। তবে যদি আগে এই উদ্যোগ নেওয়া হত, তাহলে এই ঘটনাটি ঘটত না”।
দেখুন ভিডিয়ো
Durgapur, West Bengal: The Durgapur Municipal Corporation has begun trimming the branches of trees along the road leading to the private medical college hospital, where a second-year medical student was gang-raped pic.twitter.com/mm4RQEwqfo
— IANS (@ians_india) October 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 12, 2025 11:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

