Kolkata Rains: সারাদিন ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় নামল বৃষ্টি, কালও হবে কি!

সোমবার গোটা দিন একেবারে গরমের তাপে ঝলসে গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সেই অস্বস্তির গরমের মাঝে অবশেষে সন্ধ্যা নামল বৃষ্টি। যদিও কলকাতার বেশ কিছু জায়গায় এত সামান্য বৃষ্টি হল যে তাতে রাস্তার ধুলোয়ও ভিজল না।

Kolkata Rains: সারাদিন ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় নামল বৃষ্টি, কালও হবে কি!
Victoria Memorial. (Photo Form X)

সোমবার গোটা দিন একেবারে গরমের তাপে ঝলসে গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সেই অস্বস্তির গরমের মাঝে অবশেষে সন্ধ্যা নামল বৃষ্টি। যদিও কলকাতার বেশ কিছু জায়গায় এত সামান্য বৃষ্টি হল যে তাতে রাস্তার ধুলোয়ও ভিজল না। বৃষ্টির চেয়ে ঢের বেশী হল মেঘের গর্জন। তবু তীব্র গরমের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। জেলা থেকেও আসছে বৃষ্টির খবর।

এদিন আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনার কথা জানিয়েছিল। হাওয়া অফিস এমনও বলেছিল, এই ধরনের বৃষ্টিপাত খুব সামান্য সময়ের জন্য হতে পারে। সেটা মিলে গেল। আাগমিকাল, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃষ্টি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 09:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).