Paytm Layoffs: পেটিএমে ২০-২৫ শতাংশ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা, কী বলছে সংস্থা
পেটিএম-এর মূল সংস্থা (পেরেন্ট কোম্পানি) One97 কমিউনিকেশন লিমিটেড-এর (OCL) সিনিয়র সহসভাপতির পদ থেকে ইস্তফা দেন প্রবীণ শর্মা।
Paytm Layoffs: সম্প্রতি রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (RBI) নিয়ম লঙ্ঘন করার কারণে শিরোনামে উঠে এসেছে Paytm। একাধিক কর্মী ছাঁটাইও হয়েছে সংস্থা থেকে। এমন পরিস্থিতিতে কর্মীদের একটা বড় অংশের মধ্যে চাকরি যাওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। এরই মাঝে পেটিএম-এর মূল সংস্থা (পেরেন্ট কোম্পানি) One97 কমিউনিকেশন লিমিটেড-এর (OCL) সিনিয়র সহসভাপতির পদ থেকে ইস্তফা দেন প্রবীণ শর্মা। শনিবার, ২৩ মার্চ তিনি ইস্তফা দিয়েছেন। প্রবীণের ইস্তফা দেওয়ার পর থেকেই পেটিএম থেকে ফের কর্মী ছাঁটাই হতে চলেছে বলে খবর ছড়াতে শুরু করে। সংস্থার ২০-২৫ শতাংশ কর্মীর কাজ যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে সংস্থার তরফে ছাঁটাইয়ের এই খবর ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
দেখুন...
Paytm Layoffs: Paytm’s Parent Company One97 Denies Reports Suggesting 25–50% Job Cuts in Business Segments After Praveen Sharma Steps Down As SVP #Paytm #Layoffs #paytmpaymentsbank #Fintech https://t.co/J8oUto22Xh
— LatestLY (@latestly) March 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

