Jack Dorsey Steps Down From Twitter Board: টুইটারের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন জ্যাক ডরসি

প্রাক্তন সিইও জ্যাক ডরসি (Jack Dorsey) বুধবার টুইটারের পরিচালনা পর্ষদ (Twitter’s Board Of Directors ) থেকে পদত্যাগ করেছেন। ডরসি ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেছেন। গত বছরের শেষের দিকে টুইটারের সিইও পদ ছেড়ে দেন তিনি। ডরসির স্থলাভিষিক্ত হন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। যিনি আগে কোম্পানির সিটিও ছিলেন।

Jack Dorsey Steps Down From Twitter Board: টুইটারের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন জ্যাক ডরসি
Jack Dorsey

সান ফ্রান্সিসকো, ২৬ মে: প্রাক্তন সিইও জ্যাক ডরসি (Jack Dorsey) বুধবার টুইটারের বোর্ড অফ ডিরেক্টরস (Twitter’s Board Of Directors ) থেকে পদত্যাগ করেছেন। ডরসি ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেছেন। গত বছরের শেষের দিকে টুইটারের সিইও পদ ছেড়ে  দেন তিনি। ডরসির স্থলাভিষিক্ত হন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। যিনি আগে কোম্পানির সিটিও ছিলেন।

ডরসি স্পষ্টভাবে কয়েকবার জানিয়েছেন যে তিনি আর কখনও টুইটারের সিইও হবেন না।ডরসি এখন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্লক চালাচ্ছেন। যদিও টেসলা সিইও ইলন মাস্ক (Elon Musk) টুইটার অধিগ্রহণ করলে তাঁর আবারও পদে ফেরার সম্ভাবনা ছিল। তবে এখন ভুয়ো অ্যাকাউন্ট বিতর্কে মাস্কের টুইটার অধিগ্রহণ ঝুলে রয়েছে। আরও পড়ুন: Asteroid Heading Towards Earth: ১ মাইলেরও বেশি লম্বা গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, কী হবে এবার?

বুধবারের শেয়ারহোল্ডারদের সভায় টুইটারের বোর্ড সদস্য এবং মাস্কের সহযোগী এগন ডারবানকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট পড়েছে। ডারবান হলেন প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিলভার লেকের সিইও।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2022 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).