X To Launch Television App: ইউটিউবকে টক্কর দিতে বাজারে আসছে এক্স এর টিভি অ্যাপ,জানাল এক্স সংস্থা (দেখুন টুইট)
এক্স এর সিইও লিন্ডা ইয়াকারিনোর মতে, এক্স টিভি অ্যাপে উচ্চ মানের সামগ্রী পাবেন ব্যাবহারকারীরা। এছাড়া এই অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের মোবাইল এর ফিচার টিভিতে কাস্ট করার সুবিধাও পাবেন।
নিজের হাতে টুইটারের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে পুরোপুরি পরিবর্তন করার চেষ্টা করছেন। গত কয়েক মাসে এক্স (X-Handle) এ অনেক পরিবর্তন হয়েছে। তবে টেক দুনিয়ায় সবথেকে বড় খবর যে ইলন মাস্ক (Elon Musk) খুব শীঘ্রই এক্স টিভি অ্যাপ( X TV App) চালু করবেন। এরই মধ্যে দিয়ে টেসলার সিইও এবং স্পেসএক্সের মালিক এখন টিভির বিশ্বেও নিজের অস্তিত্ব জাহির করার প্রস্তুতি নিচ্ছেন। এক্স এর সিইও লিন্ডা ইয়াকারিনোর মতে, এক্স টিভি অ্যাপে উচ্চ মানের সামগ্রী পাবেন ব্যাবহারকারীরা। এছাড়া এই অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের মোবাইল এর ফিচার টিভিতে কাস্ট করার সুবিধাও পাবেন। এক্স এর এই ঘোষণার পর ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলির সামনে একটি বড় প্রতিযোগিতা আঁচ পাওয়া যাচ্ছে। এক্স টিভি ( X TV) চালু হওয়ার পর এক্স (X) সোশ্যাল মিডিয়া টিভিতেও পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে এখনও এই অ্যাপটি চালু করার তারিখ ঘোষণা করেনি। তবে শেয়ার করা পোস্টে লেখা আছে 'শীঘ্রই আসছে'। দেখুন সেই পোস্ট-
Coming soon to a television near you: X TV 👀 pic.twitter.com/C7VWNa7jG5
— News (@XNews) April 23, 2024
From the small screen to the big screen X is changing everything. Soon we’ll bring real-time, engaging content to your smart TVs with the X TV App. This will be your go-to companion for a high-quality, immersive entertainment experience on a larger screen. We’re still building it… pic.twitter.com/QhG6cVDpZ8
— Linda Yaccarino (@lindayaX) April 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

