Amitabh Bachchan Voice on PhonePe: ফোনপে-তে এবার তারকা ভয়েস, স্মার্ট স্পিকার থেকে শোনা যাবে অমিতাভ বচ্চনের কণ্ঠ
ইউপিআই পেমেন্ট হতেই ফোন পে স্মার্ট স্পিকার থেকে বিগ বি জানান দেবেন, লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। ফোনপে-র সেলিব্রিটি ভয়েস বৈশিষ্ট্যটি বর্তমানে ইংরাজি এবং হিন্দি উভয় ভাষাতে উপলব্ধ।
ইউপিআই পেমেন্টের সঙ্গে সঙ্গে দোকানে থাকা স্মার্ট স্পিকার থেকে মহিলা কণ্ঠটি ইংরাজিতে জানান দেয়, নির্দিষ্ট অঙ্কের টাকা দোকানদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সাম্প্রতিককালে বাজারে আসা ফোন পে (PhobePe), গুগল পে-র (Google Pay) এই স্মার্ট স্পিকার বেশ সাফল্য অর্জন করেছে। তবে ফোন পে-র স্মার্ট স্পিকারে (PhonePe Smart Speaker) এবার শোনা যাবে সেলিব্রিটি ভয়েস। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন গলা দিয়েছেন ফোন পে-র স্মার্ট স্পিকারে। ইউপিআই (UPI) পেমেন্ট হতেই ফোন পে স্মার্ট স্পিকার থেকে বিগ বি (Amitabh Bachchan) জানান দেবেন, লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। ফোনপে-র সেলিব্রিটি ভয়েস বৈশিষ্ট্যটি বর্তমানে ইংরাজি এবং হিন্দি উভয় ভাষাতে উপলব্ধ। তবে ভবিষ্যতে অন্যান্য ভাষায় এটি চালু করার পরিকল্পনা করছে সংস্থা।
#PhonePe has launched a first-of-its-kind celebrity voice feature on its SmartSpeakers in collaboration with iconic Indian actor #AmitabhBachchan.
This new feature will allow PhonePe SmartSpeakers across #India to validate customer payments in Bachchan’s distinct voice. This… pic.twitter.com/HP6u67fKc8
— IANS (@ians_india) September 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 05, 2023 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

