PV Sindhu: মারিনের কাছে হেরে ফাইনালে ওঠা হল না সিন্ধুর
ডেনমার্ক ওপেনের সেমিফাইনালে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে সিন্ধু হারলেন ১৮-২১, ২১-১৯, ৭-২১।
ফের সেমিফাইনালে হার ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)-র। ডেনমার্ক ওপেনের (Denmark Open Super 750 badminton tournament) সেমিফাইনালে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে সিন্ধু হারলেন ১৮-২১, ২১-১৯, ৭-২১। প্রথম দুটি গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের মোক্ষম সময়ে ভরাডুবি হল সিন্ধুর। ফলে চলতি মরসুমে আরও একটা টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হল হায়দারাবেদর জোড়া অলিম্পিক পদকজয়ী তারকাকে।
চলতি মরসুমে একেবারেই ফর্মে নেই সিন্ধু। শুধু খেতাবহীন থাকাই নয়, ফাইনালে উঠতে পেরেছেন মাত্র একটিতে। ২০১৬ রিও অলিম্পিকের ফাইনালে মারিনের কাছে হেরেছিলেন সিন্ধু। ডেনমার্কের অলিম্পিক সোনাজয়ী তারকা শাটলার মারিনের বিরুদ্ধে ২১ বার খেলে সিন্ধুর এটি ১৬ তম হার।
দেখুন ছবিতে
PV Sindhu loses to Carolina Marin of Spain in semifinal of Denmark Open Super 750 badminton tournament. #Badminton #DenmarkOpen
(PTI file photo) pic.twitter.com/8wKLhmqGH6
— Press Trust of India (@PTI_News) October 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 21, 2023 05:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

