PV Sindhu: প্রথম দিনের বিপর্যয় ভুলে বিশ্ব ব্য়াডমিন্টনে জয় দিয়ে শুরু সিন্ধু, প্রণয়ের
প্য়ারিসে বিশ্ব ব্য়াডমিন্টনের দ্বিতীয় দিনটা ভাল গেল ভারতের। গতকাল, সোমবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সহ ভারতীয়রা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। তবে এদিন মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জিতলেন পিভি সিন্ধু ও পুরুষদের সিঙ্গলসে প্রথম খেলায় সহজ জয় পেলেন এইচএস প্রণয়।
PV Sindhu: প্য়ারিসে বিশ্ব ব্য়াডমিন্টনের (World Badminton Championship 2025) দ্বিতীয় দিনটা ভাল গেল ভারতের। গতকাল, সোমবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সহ ভারতীয়রা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। তবে এদিন মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও পুরুষদের সিঙ্গলসে প্রথম খেলায় সহজ জয় পেলেন এইচএস প্রণয় (HS Pranoy)। প্রণয় ২১-১৮, ২১-১৫ হারালেন বিশ্বের ৪৭তম শাটলার জোয়াকিম ওল্ডওরফকে। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে টুর্নামেন্টের ১৫ তম বাছাই সিন্ধু ২৩-২১, ২১-৬ হারালেন দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তথা বিশ্বের ৬০ নম্বর খেলোয়াড় বুলগেরিয়ারর কালোয়ানা নালবাতোভা-কে।
এইভাবে আরও তিনটি ম্যাচে (দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল) জিতলে শেষ চারে পৌঁছে যাবেন সিন্ধু। তৃতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ হতে পারেন দু নম্বর বাছাই চিনের ওয়াং ঝাই। গতবার ডেনমার্কে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে হেরেছিলেন সিন্ধু। প্রসঙ্গত, বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপে একবার সোনা, দুবার রুপো ও দুবার ব্রোঞ্জ জয়ের নজির আছে সিন্ধু। ২০১৮ চিনে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছিলেন সিন্ধু।
সিন্ধুর জয়
P.V Sindhu crosses 1st round hurdle at World Championships!
Sindhu beat 2-time Junior European Champion & WR 69 Kaloyana Nalbantova 23-21, 21-6. #BWC2025 pic.twitter.com/bkICZxHmJ8
— India_AllSports (@India_AllSports) August 26, 2025
এইচ এস প্রণয়ের জয়
HS Prannoy crosses 1st round hurdle at World Championships
Prannoy beat WR 47 Joakim Oldorff 21-18, 21-15. #BWC2025 pic.twitter.com/Wl6v2RlhWP
— India_AllSports (@India_AllSports) August 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2025 07:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

