Roshibina Devi: বিশ্বের বর্ষসেরা উশু খেলোয়াড় মনোনিত হলেন মণিপুরের রোশিবিনা দেবী
ভারতের তারকা উশু খেলোয়াড় নওরেম রোশিবিনা দেবী ( Roshibina Devi) বড় স্বীকৃতি পেলেন। ২০২৩ সালে উসুর সান্দা বিভাগে বিশ্বসংস্থার বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মণিপুরের ২৩ বছরের মেয়ে রোশিবিনা।
ভারতের তারকা উশু খেলোয়াড় নওরেম রোশিবিনা দেবী ( Roshibina Devi) বড় স্বীকৃতি পেলেন। ২০২৩ সালে উসুর সান্দা বিভাগে বিশ্বসংস্থার বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মণিপুরের ২৩ বছরের মেয়ে রোশিবিনা। গত বছর এশিয়ান গেমসে উশুর সান্দা বিভাগের ৬০ কেজিতে রুপো জেতেন রোশিবিনা।
উশুতে সান্দা বিভাগে আন্তর্জাতিক ফেডারেশনের বিচারে বর্ষসেরার স্বীকৃতি পেলেন রোশিবিনা দেবী। চলতি বছর অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় মণিপুরের বিষণপুর জেলার মেয়ে রোশিবিনাকে। এর আগে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন রোশবিনা।
আন্তর্জাতিক উশুতে মুলত দুটি বিভাগ আছে- ১) তাওলু (সাধারণ বিভাগ), ২) সান্দা (ফ্রি-ফাইটিং কম্পিটিশন)। রোশিবিনা খেলেন উশুর সান্দা বিভাগে।
দেখুন খবরটি
India's wushu player Roshibina Devi named athlete of year in sanda category by international federation. pic.twitter.com/3dfxU5ql3E
— Press Trust of India (@PTI_News) January 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

