Roshibina Devi Naorem: উসুতে পদক নিশ্চিত করলেন রোশিবিনা দেবী
এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটা দারুণ যাচ্ছে ভারতের। শ্যুটিং ও মহিলাদের ক্রিকেটে সোনা জিতে পদক তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়া।
এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটা দারুণ যাচ্ছে ভারতের। শ্যুটিং ও মহিলাদের ক্রিকেটে সোনা জিতে পদক তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়া। একের পর এক পদক আসছে রোয়িং, শ্যুটিংয়ে। হাংঝৌ গেমসের দ্বিতীয় দিনের শেষের দিকে ভারত ২টি সোনা, ৩টি রুপো, ৬টি ব্রোঞ্জ সহ মোট ১১টি পদক জিতেছে।
এর মধ্যে মহিলাদের উসুতে পদক নিশ্চিত হল ভারতের। উসুতে মহিলাদের ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন ভারতের রোশিবিনা দেবী নাওরেম (Roshibina Devi Naorem)। কাজাকাস্তানের আইমান কার্শগায়াকে হারিয়ে পদক জয় নিশ্চিত হল রোশিবিনার। উসুতে ঠিক বক্সিংয়ের মত সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়। কারণ এই খেলায় এশিয়ান গেমসে দুটো ব্রোঞ্জ পদক দেওয়া হয়। সেমিফাইনালে হারলেও তাই অন্তত ব্রোঞ্জ জেতা যায়।
দেখুন টুইট
WUSHU
MEDAL CONFIRMED! 🏅
India’s Roshibina Devi Naorem advances to Women's 60Kg - Semi Final!🇮🇳💙
Wushu gives out two Bronze medals and hence India are assured! 🔥#Wushu #AsianGames2022 #AsianGames #SKIndianSports pic.twitter.com/zYS03mFz4v
— Sportskeeda (@Sportskeeda) September 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

