Saudi Super Cup 2026-27: সৌদি সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ার খেসারত, জরিমানা সহ ২০২৬-২৭ টুর্নামেন্ট থেকে বাদ পড়ল আল-হিলাল
আসন্ন সৌদি সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ায় জন্য আল হিলাল (Al-Hilal)-কে বড় ধরনের শাস্তি দিল সৌদি ফুটবল ফেডারেশন (Saudi Arabia Football Federation)। আগামী মরসুমে (Saudi Super Cup 2026-27)-ও টুর্নামেন্টটিতে অংশ নিতে পারবে না আল হিলাল। একইসঙ্গে দিতে হচ্ছে আর্থিক জরিমানাও। মঙ্গলবার তাঁদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (Saudi Arabia Football Federation’s) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি।
আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে হবে সৌদি সুপার কাপ (Saudi Super Cup 2025-26)। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার কারণে খেলোয়াড়দের ক্লান্তির কথা জানিয়ে তাঁরা আসর থেকে নিজেদের নাম তুলে নেয়l এসএএফএফ ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি (Saudi Arabia Football Federation’s Disciplinary and Ethics Committee) এক বিবৃতিতে জানায়, ২০২৫-২৬ মরসুমের সৌদি সুপার কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আল হিলাল। এর মাধ্যমে তাঁরা শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা ভঙ্গ করেছে। তাই তাদেরকে ৫ লাখ সৌদি রিয়ালস এসএএফএফকে জরিমানা হিসেবে প্রদান করতে হবে।
Al Hilal will be banned from the Saudi Super Cup 2026-27 if it qualifies, after withdrawing from this season’s four-team competition, the Saudi Arabia Football Federation’s (SAFF) Disciplinary and Ethics Committee said.
▶️ https://t.co/3j4SkFYmYW pic.twitter.com/HHd5D0vyZb
— Sportstar (@sportstarweb) August 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

