FIFA on Yves Jean-Bart: মহিলা ফুটবলারদের যৌন হেনস্থায় অভিযুক্ত ইভেস জঁ-বার্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিল ফিফার

২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি সিএএস প্রমাণের অভাবে জিন-বার্টের ওপর আজীবন নিষেধাজ্ঞা বাতিল করে।

FIFA on Yves Jean-Bart: মহিলা ফুটবলারদের যৌন হেনস্থায় অভিযুক্ত ইভেস জঁ-বার্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিল  ফিফার
FUFA HQ (Photo Credit: IANS/ Twitter)

হাইতিয়ান ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি ইভেস জঁ-বার্টের (Yves Jean-Bart) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সুইস ফেডারেল ট্রাইব্যুনালে (Swiss Federal Tribunal) আপিল করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (Court of Arbitration for Sport)-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করেছে। নারী ফুটবলারদের বিরুদ্ধে যৌন হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগে হাইতির ৭৫ বছর বয়সী এই কর্মকর্তাকে ২০২০ সালের নভেম্বরে ফুটবল সংক্রান্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফার অ্যাডজুডিকেটরী চেম্বার অব ফিফার এথিক্স কমিটি (Adjudicatory Chamber of FIFA's Ethics Committee)। তবে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি সিএএস প্রমাণের অভাবে জিন-বার্টের ওপর আজীবন নিষেধাজ্ঞা বাতিল করে।

পড়ে নিন ফিফার বিবৃতি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).