FIFA U20 World Cup 2025: অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল মরক্কো
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল মরক্কো। শিরোপা নির্ধারণী ম্যাচে ২-০ গোলে হারালো আর্জেন্টিনাকে। চিলির সান্তিয়াগোয় আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবিরির জোড়া গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনও বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। তারা হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। মহাদেশটির প্রথম দল ঘানা ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল।
𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦 🏆
🇲🇦 Morocco have won the FIFA U20 World Cup for the first time ever after beating Argentina 2-0 in the final.
Yassir Zabiri scored a brace for the young Atlas Lions against the six-time champions. pic.twitter.com/9vZUDZCptt
— iDiski Times (@iDiskiTimes) October 20, 2025
ফাইনালের ২টি গোল সহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। তবে জাবিরির গোন্ডেন বুট জেতা হয়নি। জাবিরির মতো ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার নিয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2025 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

