Jake Fraser-McGurk, Marsh Cup: ২৯ বলে শতক! ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙ্গলেন অজি তরুণ জেক ফ্রেজার-ম্যাকগ্রুক (দেখুন ভিডিও)
এছাড়া ১৮ বলে ৫০ রান তুলে ঘরোয়া প্রতিযোগিতায় দ্রুততম অর্ধশতরানে ম্যাক্সওয়েলের রেকর্ড ভেঙ্গে দেন
দক্ষিণ অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগ্রুক (Jake Fraser-McGurk) এবি ডি ভিলিয়ার্সের (AB de Villiers) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন। অ্যাডিলেডের কারেন রোলটন ওভালে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলের সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৩৫ রানের রেকর্ড গড়তে সাহায্য করেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে ২১ বছর বয়সী ফ্রেজার-ম্যাকগ্রুক ইনিংসের নবম ওভারেই সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ১২তম ওভারে ১০টি চার ও ১৩টি ছক্কায় ৩৮ বলে ১২৫ রান করেন তিনি। এর আগে ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলের ইনিংস খেলেছিলেন ডি ভিলিয়ার্স। এছাড়া ১৮ বলে ৫০ রান তুলে অস্ট্রেলিয়ার একদিনের ঘরোয়া প্রতিযোগিতায় দ্রুততম অর্ধশতরানের নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) আগের ১৯ বলের মাইলফলকটি ভেঙে দেন তিনি। Australia Players Speaking Hindi: 'স্বাগত নহি করোগে হমারা'! বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে হিন্দিতে কথা অজি দলের (দেখুন ভিডিও)
দেখুন ভিডিও
South Australia's Jake Fraser-McGurk has scored the fastest century in List A cricket, reaching the milestone in just 29 deliveries in a domestic one-day match against Tasmania.
Get that man on a🛫 to India!#MarshCup #CWC23 pic.twitter.com/hfr3R4rsrY
— Kayo Sports (@kayosports) October 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 08, 2023 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

