Australia Players Speaking Hindi: 'স্বাগত নহি করোগে হমারা'! বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে হিন্দিতে কথা অজি দলের (দেখুন ভিডিও)
এছাড়া এই ভিডিওতে উপস্থিত ছিলেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জস হেজলউডও বেশ খোশমেজাজে দেখা যায়
চলতি ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগে হিন্দিতে কথা বলার চেষ্টা করলেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। রবিবার তামিলনাড়ুর এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। স্টার স্পোর্টসের শেয়ার করা একটি ভিডিওতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হিন্দিতে কথা বলার চেষ্টা করছিলেন, যেখানে স্টিভেন স্মিথ বলছেন, 'নমস্তে ইন্ডিয়া'। তারপর সলমান খানের হিট সিনেমা 'দাবাং'-এর আইকনিক সংলাপ 'স্বাগত নহি করোগে হমারা' বলার চেষ্টা করছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান। এছাড়া এই ভিডিওতে উপস্থিত ছিলেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জস হেজলউডও বেশ খোশমেজাজে দেখা যায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ভারতের ওপেনার শুভমন গিল। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ইশান কিষাণ। India Team Update, CWC 2023: ডেঙ্গুতে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ থেকে বাদ পড়তে পারেন শুভমন; আজ রোহিতের প্রেস কনফারেন্স
দেখুন ভিডিও
#INDvAUS is the toughest rivalry, but speaking in Hindi is something that @patcummins30, @stevesmith49, @GMaxi_32 & our Australian mates seem to have aced! 👏
Tune-in to #INDvAUS in #WorldCupOnStar
Tomorrow, OCT 8, 12:30 PM onwards | Star Sports Network#GreatestGlory pic.twitter.com/Vg8iLQQx8O
— Star Sports (@StarSportsIndia) October 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 07, 2023 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

