Robin Uthappa Sixes: ফর্মে উথাপ্পা, ইকবাল আবদুল্লার এক ওভারে তিন ছক্কা হাঁকালেন রবিন (দেখুন ভিডিও)

ম্যাচের অষ্টম ওভারে বল করতে আসেন ইকবাল আবদুল্লাহ। আইপিএলের প্রাক্তন এই বা-হাতি বোলরকে সামনে পেয়ে ছক্কার বন্যা বয়ে দেন উথাপ্পা।

Robin Uthappa Sixes: ফর্মে উথাপ্পা, ইকবাল আবদুল্লার এক ওভারে তিন ছক্কা হাঁকালেন রবিন (দেখুন ভিডিও)
Robin Uthappa Sixes (Photo Credit: LLCT20/ X)

গতকাল লেজেন্ডস লিগ ক্রিকেটের ষষ্ঠ ম্যাচে ভিলওয়ারা কিংসকে ৮৯ রানে হারিয়েছে মণিপাল টাইগার্স। এর আগে চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত সেঞ্চুরি ও রবিন উথাপ্পার ফিফটির সৌজন্যে ২০ ওভার শেষে ৩ উইকেটে ২১১ রান তোলে মণিপাল টাইগার্স। দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিংয়ের নমুনা প্রদর্শন করেন রবিন। ৩০ বলে ৫টি ছক্কা এবং ২ চার মেরে ৫১ রান করেন তিনি। এর মধ্যে ৩টি ছক্কা তাঁর আসে একই ওভারে। ম্যাচের অষ্টম ওভারে বল করতে আসেন ইকবাল আবদুল্লাহ। আইপিএলের প্রাক্তন এই বা-হাতি বোলরকে সামনে পেয়ে ছক্কার বন্যা বয়ে দেন উথাপ্পা। তবে এটাই তাঁর জন্য প্রথমবার নয়। আগের লেজেন্ডস লিগ ক্রিকেটের মরসুমে এশিয়া লায়ন্সের হয়ে মাত্র ৩৯ বলে ১১ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৮ রান করেন। এর মধ্যে তিনটি ছক্কা আসে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের বিপক্ষে এক ওভারে। Khawaja-Labuschagne to Play in BBL: পাকিস্তানের বিপক্ষে টেস্টের এক সপ্তাহ আগে বিগ ব্যাশ লিগে খোয়াজা-লাবুশেন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).