ICC Champions Trophy 2025: চ্যাম্পিন্স ট্রফিতে ভারতের অনবদ্য জয় উদযাপন হায়দরাবাদে, ভক্তদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ

হায়দরাবাদের দিলসুখনগর এলাকা উন্মত্ত ভক্তরা রাস্তায় বেরিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের এমন বিশৃঙ্খল উদযাপন শুরু করেন যে রাস্তাঘাটে যানজট তৈরি হয়।

ICC Champions Trophy 2025: চ্যাম্পিন্স ট্রফিতে ভারতের অনবদ্য জয় উদযাপন হায়দরাবাদে, ভক্তদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ
Police Carry Out Lathi-Charge (Photo Credits: X)

আইসিসি চ্যাম্পিন্স ট্রফি (ICC Champions Trophy 2025) ভারতের ঝুলিতে। ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারের বদলা নিল রোহিতরা। টিম ইন্ডিয়ার জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা দেশবাসী। পাড়ায় পাড়ায় শোনা গেল হুল্লোড়। আতশবাজির শব্দ। হায়দরাবাদের দিলসুখনগর এলাকা উন্মত্ত ভক্তরা রাস্তায় বেরিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের এমন বিশৃঙ্খল উদযাপন শুরু করেন যে রাস্তাঘাটে যানজট তৈরি হয়। শেষমেশ মাঠে নামতে হয় পুলিশকে। ভক্তদের শান্ত করে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ চালায় পুলিশ বাহিনী।

উন্মত্ত ভক্তদের শান্ত করতে পুলিশের লাঠিচার্জ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 10, 2025 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).