Dhoni Spotted Guiding CSK Youngsters: সিএসকে-র তরুণ খেলোয়াড়দের গুরুমন্ত্র দিলেন এমএস ধোনি; দীপক হুডা, খলিল আহমেদ ও গুর্জপানীত সিংকে দিলেন বিশেষ টিপস (দেখুন ভিডিও)

Dhoni Spotted Guiding CSK Youngsters: সিএসকে-র তরুণ খেলোয়াড়দের গুরুমন্ত্র দিলেন এমএস ধোনি; দীপক হুডা, খলিল আহমেদ ও গুর্জপানীত সিংকে দিলেন বিশেষ টিপস (দেখুন ভিডিও)
Dhoni Tips in CSK camp (Photo Credit: X@ChennaiIPL)

হাতে মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে ফ্র্যাঞ্চাইসি ক্রিকেট লিগ আইপিএল ২০২৫। আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংসের শিবিরে তরুণ খেলোয়াড়দের ক্রিকেটের কৌশল শেখাতে দেখা গেল  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংস কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে।  আইপিএল ২০২৫ এর আগে সিএসকে-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। সেখানে ধোনিকে টিম ইন্ডিয়ার খেলোয়াড় দীপক হুডা এবং খলিল আহমেদকে পরামর্শ দিতে দেখা গেছে। পাঁচবারের আইপিএল বিজয়ী ধোনিকে দীর্ঘ সময় ধরে বাঁহাতি ফাস্ট বোলার গুর্জপানীত সিংকেও গাইড করতে দেখা গেছে।যার এখনও আইপিএলে অভিষেক হয়নি। এছাড়া ৪৩ বছর বয়সী ধোনিকেও নেটে বিজয় শঙ্করকে ব্যাটিং টিপস দিতে দেখা গেছে।

সিএসকে-র তরুণ খেলোয়াড়দের গুরুমন্ত্র দিলেন ধোনি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).