Eden Gardens Pays Tribute to Indian Army: ইডেনে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একসুরে বন্দেমাতরম, দেখুন অসামান্য ভিডিও

শ্রদ্ধা জানাতে বাদ পড়েনি ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে ডিজের বাজানো বন্দেমাতরম গানে সবাই ফ্ল্যাশলাইট জানিয়ে একসুরে গাইতে থাকেন যা সত্যিই খুব সুন্দর এক মুহূর্ত

Eden Gardens Pays Tribute to Indian Army: ইডেনে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একসুরে বন্দেমাতরম, দেখুন অসামান্য ভিডিও
Fans Paying Tribute at Eden Gardens (Photo Credit: ig_calcutta/ Instagram)

Eden Gardens Pays Tribute to Indian Army: বুধবার (৮ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫ (IPL 2025) ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মধ্যকার ম্যাচ চলাকালে ভারতীয় সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানিয়েছে বিসিসিআই (BCCI)। গত ২২ এপ্রিল জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর মাধ্যমে ভারতীয় সেনা বুধবার ভোরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। সেকারণে গতকাল খেলা শুরুর আগে শক্তিশালী মুহূর্তে আইকনিক ভেন্যুতে জাতীয় সংগীত বাজানো হয়। কেকেআর (KKR) ও সিএসকে (CSK)-র ক্রিকেটাররা সাপোর্ট স্টাফদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তবে শ্রদ্ধা জানাতে বাদ পড়েনি ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে ডিজের বাজানো বন্দেমাতরম গানে সবাই ফ্ল্যাশলাইট জানিয়ে একসুরে গাইতে থাকেন যা সত্যিই খুব সুন্দর এক মুহূর্ত। KKR vs CSK Bomb Threat: ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন মিলল বোমা হামলার হুমকি মেল

ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একসুরে বন্দেমাতরম

 

View this post on Instagram

 

A post shared by Calcutta Instagrammers (@ig_calcutta)

ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানালেন কেকেআর এবং সিএসকের তারকারা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 08, 2025 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).