Ayush Mhatre: ১৪ বছরের বৈভবের পর এবার আইপিএলে অবিশ্বাস্য ইনিংস ১৭ বছরের আয়ুষের

১৭ বছর বয়েসে ৯৪ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের মুম্বইয়ের ব্যাটার আয়ুষ মহাত্রে (Ayush Mhatre)।

Ayush Mhatre: ১৪ বছরের বৈভবের পর এবার আইপিএলে অবিশ্বাস্য ইনিংস ১৭ বছরের আয়ুষের
Ayush Mhatre. (Photo Credits:X)

এবারের আইপিএলে আশ্চর্যের ইনিংস অব্য়াহত। মাত্র ১৪ বছর বয়েসে আইপিএলে চমকে দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বিহারী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। আর শনিবার বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে ১৭ বছর বয়েসে ৯৪ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের মুম্বইয়ের ব্যাটার আয়ুষ মহাত্রে (Ayush Mhatre)।  আরসিবি-র পেসার এনগিদি লুঙ্গির বলে আউট মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন আয়ুষ। জয়ের জন্য ২১৪ রান তাড়া করতে নেমে ওপেনার আয়ুষ ৫টি ওভার বাউন্ডারি আর ৯টি বাউন্ডারি হাঁকিয়ে দলকে দারুণ জায়গায় নিয়ে যান।

অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড় চোট পাওয়ার পর মুম্বইয়ের ১৭ বছরের প্রতিশ্রুমান আয়ুষকে দলে নিয়েছিল চেন্নাই। আর সুযোগ পেয়েই চমকে দিলেন আয়ুষ। ঠিক যেভাবে অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পাওয়ায় ১৪ বছরের বৈভব সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়ে বসে। বৈভবের পর আয়ুষের অবিশ্বাস্য ইনিংস ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মনে করাল।

আয়ুষের আশ্চর্য ইনিংস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 03, 2025 11:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).