Vaibhav Suryavanshi, MS Dhoni: আইপিএল ম্যাচ শেষে এমএস ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভব সূর্যবংশীর, দেখুন ভিডিও

ম্যাচের পর, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এমএস ধোনির (MS Dhoni) পা ছুঁয়ে প্রণাম করেন। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে এবং এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই এটিকে ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসাবে দেখছেন

Vaibhav Suryavanshi, MS Dhoni: আইপিএল ম্যাচ শেষে এমএস ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভব সূর্যবংশীর, দেখুন ভিডিও
Vaibhav Suryavanshi Touches MS Dhoni Feet (Photo Credit: IPL/ X)

Vaibhav Suryavanshi, MS Dhoni: গতকাল, ২০ মে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের আইপিএল ২০২৫ (IPL 2025) লিগ অভিযান জয় দিয়ে শেষ করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৬ উইকেটের জয় দিয়ে শেষ তাদের এবারের আইপিএল সফর। ম্যাচে কেবল চমৎকার ক্রিকেটের পারফরমেন্সে নয়, বরং একটি ঘটনা সবার নজর কেড়ে নিয়েছে। ম্যাচের পর, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এমএস ধোনির (MS Dhoni) পা ছুঁয়ে প্রণাম করেন। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে এবং এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই এটিকে ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসাবে দেখছেন। ১৪ বছরের সূর্যবংশী, রাজস্থান রয়্যালসের হয়ে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ৩৩ বলে ৫৭ রান করেন। যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারি এবং ৪টি বিশাল ছয়। তার শক্তিশালী ব্যাটিং রাজস্থানের জন্য দারুণ শুরু এনে দেয়। Vaibhav Suryavanshi: বিদায় বেলায় ২৭ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, চেন্নাইকে হারিয়ে অভিযান শেষ রাজস্থানের

এমএস ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভব সূর্যবংশীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 21, 2025 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).