Vaibhav Suryavanshi: বিদায় বেলায় ২৭ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, চেন্নাইকে হারিয়ে অভিযান শেষ রাজস্থানের

এবারের আইপিএলে ৭টি ইনিংসে একটি সেঞ্চুরি সহ মোট ২৫২ রান করল বৈভব।

Vaibhav Suryavanshi: বিদায় বেলায় ২৭ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, চেন্নাইকে হারিয়ে অভিযান শেষ রাজস্থানের
Vaibhav Suryavanshi . (Photo Credits: X)

এবারের আইপিএলে তাদের শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে চেন্নাই করেছিল ১৮৭ রান, জবাবে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে শেষ হল সঞ্জু স্যামসনের আইপিএল। প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ায় আজ, মঙ্গলবার কোটলায় এমএস ধোনি-র সিএসকের বিরুদ্ধে ৬ উইকেটের জয়ে সঞ্জু স্যামসনদের আইপিএল ২০২৫ শেষ হল। আর এবার আইপিএলে নিজের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ২৭ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকালো। এদিন কোটলায় চেন্নাইয়ের বিরুদ্ধে ৪টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি হাঁকায় বৈভব। এবারের আইপিএলে ৭টি ইনিংসে একটি সেঞ্চুরি সহ মোট ২৫২ রান করল বৈভব।

৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ১৪ বছরের বৈভব এবারের আইপিএলকে স্মরণীয় বানিয়ে দিয়েছে। বিদায়বেলায় বৈভব ধোনিদের বিরুদ্ধে ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলল। জয়ের জন্য ১৮৮ রান তাড়া করতে নেমে রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (১৯ বলে ৩৬) ও বৈভব দুজনেই দারুণ খেললেন। যশস্বী চলতি আইপিএল মরসুমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫৯ রান করেন।

বৈভবের দুরন্ত হাফ সেঞ্চুরি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2025 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).