Gareth Southgate, RR vs MI: স্পেশাল পিঙ্ক জার্সি গায়ে মাঠে প্রাক্তন ইংলিশ ফুটবলার গ্যারেথ সাউথগেট, ছবি শেয়ার রাজস্থান রয়্যালসের
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত ৫৪ বছর বয়সী এই তারকাকে স্পেশাল পিঙ্ক রাজস্থান রয়্যালসের জার্সি পরে দেখা গেছে। বার্ষিক 'পিঙ্ক প্রমিজ' (Pink promise) দিবস উপলক্ষে রয়্যালস একটি নতুন কিট পরেছিলেন তিনি।
Gareth Southgate, RR vs MI: বৃহস্পতিবার, ১ মে রাতে জয়পুরে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ম্যাচের স্ট্যান্ডে বিশেষ অতিথি হিসেবে হাজির হন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল ম্যানেজার গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। ইংলিশ ফুটবলে ৫০০ এরও বেশি উপস্থিতির অভিজ্ঞ সাউথগেট ২০০৮ সালে পেশাদার খেলা থেকে অবসর নিয়েছিলেন। তিনি এরপর প্রথমে তার প্রাক্তন ক্লাব মিডলসব্রোর দায়িত্ব নেন এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ হন। তবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত ৫৪ বছর বয়সী এই তারকাকে স্পেশাল পিঙ্ক রাজস্থান রয়্যালসের জার্সি পরে দেখা গেছে। বার্ষিক 'পিঙ্ক প্রমিজ' (Pink promise) দিবস উপলক্ষে রয়্যালস একটি নতুন কিট পরে। যেখানে ফ্র্যাঞ্চাইজি রাজস্থানে মহিলাদের সমর্থন করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে। গতরাতে তার ছবি ভাইরাল হলেও আজ নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছে রাজস্থান। Sandeep Sharma Injured, IPL 2025: আঙুলের চোটে আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেলেন সন্দীপ শর্মা
স্পেশাল পিঙ্ক জার্সি গায়ে মাঠে প্রাক্তন ইংলিশ ফুটবলার গ্যারেথ সাউথগেট
Unexpected crossovers of 2025 ft Gareth Southgate 💗 pic.twitter.com/eiTN0gssoR
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2025 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

