16th Asian Shooting Championship 2025: কাজাখস্তানের সিমকেন্টে ষোড়শ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন রশ্মিকা সেহগাল

16th Asian Shooting Championship 2025: কাজাখস্তানের সিমকেন্টে ষোড়শ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন রশ্মিকা সেহগাল
𝐑𝐚𝐬𝐡𝐦𝐢𝐤𝐚 𝐒𝐚𝐡𝐠𝐚𝐥 win Gold (Photo Credit: X@airnewsalerts)

কাজাখস্তানের সিমকেন্টে ষোড়শ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপের রশ্মিকা সেহগাল () সোনা জিতেছেন। এই নিয়ে এটা ভারতের তৃতীয় ব্যক্তিগত সোনা। রশ্মিকা ২৪১.৯ পয়েন্ট স্কোর করেন ও কোরিয়ার হান শেয়ুনঘুন রূপো জিতেছেন।

অন্যদিকে ষোড়শ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপের (16th Asian Shooting Championship 2025) দ্বিতীয় দিনে ভারতের হয়ে জুনিয়র বিশ্বকাপ জয়ী কনক বুধওয়ার ও আগাম গ্রেওয়াল যুবদের ১০ মিটার এয়ার পিস্তল মহিলা বিভাগে ১-২ পয়েন্টে শেষ করেছে। কনক ২৩৮.২ পয়েন্ট পেয়ে সোনা নিশ্চিত করেছেন,অন্যদিকে আগাম গ্রেওয়াল ২৩৬ পয়েন্ট নিয়ে রূপো পেয়েছেন। এই প্রতিযোগিতায় কনক, আগাম ও গাম্বের‍্যা ত্রয়ী দলগত সোনাও নিশ্চিত করেছেন।

জুনিয়র মহিলা বিভাগে রশ্মিকা সেহগালের সোনা ও সিনিয়র মহিলা বিভাগে মনু ভাকেরের ব্রোঞ্জের পরে ভারত ভারত এখনও অব্দি প্রতিযোগিতায় পাঁচটি সোনা, দুটি রূপো ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 20, 2025 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).