2025 World Boxing Cup, Astana: আস্তানায় ২০২৫ সালের বিশ্ব বক্সিং কাপে ভারতের দখলে তিনটি স্বর্ণপদক, দুইবারের যুব বিশ্ব চ্যাম্পিয়ন সাক্ষী সহ জিতলেন জেসমিন ল্যাম্বোরিয়াও সাক্ষী

2025 World Boxing Cup, Astana: আস্তানায় ২০২৫ সালের বিশ্ব বক্সিং কাপে ভারতের দখলে তিনটি স্বর্ণপদক, দুইবারের যুব বিশ্ব চ্যাম্পিয়ন সাক্ষী সহ জিতলেন জেসমিন ল্যাম্বোরিয়াও  সাক্ষী
Sakshi in World Boxing Cup (Photo Credit: X@airnewsalerts)

কাজাখস্তানের আস্তানায়, বিশ্ব বক্সিং কাপে (2025 World Boxing Cup, Astana) ভারতের মহিলা অলিম্পিক প্রতিযোগী জেসমিন ল্যাম্বোরিয়া, সাক্ষী ও নূপুর গতকাল নিজেদের বিভাগে সোনা জিতেছেন। এই জয়ের ফলে ভারত ৩ টি সোনা, ৫ টি রূপো ও ৩ টি ব্রোঞ্জ সহ ১১ টি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করল।

মহিলাদের ৫৭ কেজি বিভাগে জেইসমাইন ল্যাম্বোরিয়া (Jaismine), ব্রাজিলের দুবারের অলিম্পিক প্রতিযোগী জুসিয়েলেন রোমেউকে (Jucielen Cequeira Romeu) ৪-১য়ে পরাজিত করেন।

দুবারের যুব বিশ্ব চ্যাম্পিয়ন সাক্ষী, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসলিন পেরেজকে হারিয়ে (Sakshi beat Yosline Perez) মহিলাদের ৫৪ কেজি বিভাগে ভারতের প্রথম পদক জিতলেন।

৮০ কেজির বেশি ওজনের বিভাগের ফাইনালে, নূপুর কাজাখস্তানের ইয়েলদানা তালিপোভা (Nupur beat Yeldana Talipova (Kazakhstanকে ৫-০য় পরাজিত করেন।

ইতমধ্যেই সঞ্জু, নিখিল দুবে ও নরেন্দার বেরওয়াল সেমিফাইনালে পৌঁছনর পর ব্রোঞ্জ জিতেছেন।

এই প্রতিযোগিতায় ৩১ টি দেশ থেকে প্রায় ৪ শোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। ভারত ২০ সদস্যের দল পাঠিয়েছিল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).