Azerbaijan Airlines Plane Crash: রাশিয়ান মিসাইলের আঘাতে বিমান দুর্ঘটনা, পুতিনের দেশে বিমান চলাচল বন্ধ করল আজারবাইজান
গত বুধবার বড়দিনের উতসবের মাঝে আকাশ থেকে ভেঙে পড়ে এক বানিজ্যিক বিমান। আজারবাইজানে বড়দিনে বড় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জন।
গত বুধবার বড়দিনের উতসবের মাঝে আকাশ থেকে ভেঙে পড়ে এক বানিজ্যিক বিমান। আজারবাইজানে বড়দিনে বড় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জন। যেভাবে বিমানটি আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছিল, সেই ভিডিয়ো দেখে অনেকেই এই দুর্ঘটনার পিছনে রাশিয়ার হাত দেখছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে এই অঞ্চলে রহস্যজনক বিমান দুর্ঘটনা হলেই সন্দেহ জাগে।
তদন্তের পর মোটের ওপর পরিষ্কার রাশিয়ার মিসাইলের আঘাতেই বড়দিনে এই বড়মাপের বিমান দুর্ঘটনাটি ঘটেছে।বিমানটি ভেঙে পড়ার আশঙ্কা করায় পাইলট রাশিয়ার এক বিমানবন্দরে এমার্জেন্স ল্যান্ডিং করতে চাইলেও তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। এরপর বিমানটিকে কাজাকাস্তানের বিমানবন্দরে ল্যান্ডিং করনোর চেষ্টার সময়ই ভেঙে পড়ে সেটি।
এই দুর্ঘটনার জেরে আজারবাইজান এয়ারলাইন্স সিদ্ধান্ত নিল, রাশিয়ার সাতটি শহরে তাদের আর কোনও বিমান চলাচল করবে না। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজারবাইজানের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেখুন আজারবাইডান বিমান দুর্ঘটনার ভিডিয়ো
This is a full length video of the Azerbaijan Airlines plane crash in Kazakhstan. What the hell happened? pic.twitter.com/7CL6SwMne8
— Ian Miles Cheong (@stillgray) December 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 27, 2024 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

