Violence-Hit Sambhal: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সম্ভলে প্রবেশে বাধা রাহুল-প্রিয়াঙ্কাকে, কংগ্রেস নেতৃত্বের পথ গাজ়িপুরে আটকাল পুলিশ
সম্ভলে (Sambhal) যাওয়ার সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) আটকানো হল গাজ়িপুরে। বুধবার সকালে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সম্ভলে কংগ্রেসের দুই সাংসদ রাহুল এবং প্রিয়াঙ্কা যাবেন বলে জানানো হয়। সেই অনুযায়ী, পুলিশি নজরদারি যেমন বড়ানো হয়, তেমনি ব্যারিকেডও করা আঁটসাট। রাহুল গান্ধী সম্ভলের উদ্দেশে বুধবার রওনা দিলে, গাজ়িপুর সীমান্ত তাঁর পথ আটকানো হয় বলে অভিযোগ। যা নিয়ে কার্যত পুলিশের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের কথা কথান্তর শুরু হয়। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাহুল বিরোধী দলনেতা। সংঘর্ষ-প্রবণ সম্ভলে যাওয়া তাঁর গণতান্ত্রিক অধিকার। তাই তাঁকে সম্ভলে প্রবেশ করতে দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক কংগ্রেস নেতাও সম্ভল যাত্রা শুরু করেন। তবে গাজ়িপুর সীমান্তে প্রত্যেকের পথ আটকানো হয় পুলিশের তরফে।
সম্ভলে প্রবেশের আগে রাহুলের পথ আটকানো হয়...
#WATCH | Lok Sabha LoP & Congress MPs Rahul Gandhi, Priyanka Gandhi Vadra and other Congress leaders stopped by Police at the Ghazipur border on the way to violence-hit Sambhal. pic.twitter.com/NFGKAMzeUg
— ANI (@ANI) December 4, 2024
গাজ়িপুর সীমান্তে কংগ্রেস নেতৃত্বকে বাধা দেওয়া হলে মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধী...
#WATCH | At the Ghazipur border, Congress MP Priyanka Gandhi Vadra says "Rahul Gandhi is the leader of the opposition and it is his constitutional right. He should have been allowed to go (to Sambhal)."
Rahul Gandhi, Priyanka Gandhi Vadra and other Congress leaders have been… pic.twitter.com/k9V7Q7UC6P
— ANI (@ANI) December 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2024 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

