Varanasi: মোদী গড় বারাণসীতে মন্দিরের আদলে ২৭৫ কোটির টুইন টাওয়ারের পরিকল্পনা যোগীর
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীকে নিয়ে নয়া পরিকল্পনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীকে নিয়ে নয়া পরিকল্পনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বারাণসীতে মন্দিরের আদলে টুইন টাওয়ার প্রশাসনিক ভবনের পরিকল্পনা যোগী আদিত্যানাথের প্রশাসনের। মোদী গড়ে এই টুইন টাওয়ারটি দশটি তলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের সব ডিভিশনের প্রশাসনিক কাজ বারাণসীর এই টুইট টাওয়ারেই হবে।
মন্দিরের শহর বারাণসীতে সাড়ে ৬ একর জমির ওপর নয়া এই প্রশাসনিক ভবন গড়তে ২৭৫ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করছে প্রশাসন। সরকারী কার্যালয়ের মান্ধাতার পরিকাঠামো সরিয়ে অত্যাধুনিকভাবে সাজানো হবে এই টুইন টাওয়ার। এই বিল্ডিংয়ে কাজ করা সরকারী অফিসের কর্মীদের জন্য জিমও থাকতে চলেছে। ব্যাঙ্ক, ক্যাফেটেরিয়া, স্টেশনারি সহ নানা দোকানও থাকবে এতে।
দেখুন এক্স
#Varanasi plans temple-shaped building for divisional offices
Read: https://t.co/oTIUtAIORa pic.twitter.com/YDhNZ8QiTU
— IANS (@ians_india) October 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 08, 2023 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

