PM Modi: কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দা মোদীর, ট্রুডোর সরকারের ওপর চাপ প্রধানমন্ত্রীর

কানাডার ব্রাম্পটনের মন্দিরে হামলার ঘটনার নিন্দায় এক্স প্ল্যাটফর্মে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাস্টিন ট্রুডোর দেশে খালিস্তানী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ।

PM Modi: কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দা মোদীর, ট্রুডোর সরকারের ওপর চাপ প্রধানমন্ত্রীর
ব্রিকস সম্মেলনে যোগ দিতে রুশ সফরে মোদী (ছবিঃANI)

কানাডার ব্রাম্পটনের মন্দিরে হামলার ((Canada Hindu Temple Attack) ) ঘটনার নিন্দায় এক্স প্ল্যাটফর্মে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জাস্টিন ট্রুডোর দেশে খালিস্তানী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। মন্দিরে হামলার অভিযোগে কানাডার বিভিন্ন অংশে হিন্দুরা 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগানে বড় মিছিল করেন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী মোদী টুইট বার্তায় লেখেন, " কানাডায় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একইরকমভাবে আমাদের রাষ্ট্রদূতদের যেভাবে ভয় দেখানো হচ্ছে তারও নিন্দা করছি। এই ধরনের হিংসার মাধ্যমে ভারতকে দুর্বল করা যাবে না। আমরা আশা করছি কানাডার সরকার ন্যায় বিচার নিশ্চিত করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে।" খালিস্তানী নেতা নিজ্জার হত্য়াকাণ্ডের পিছনে ভারত সরকারের হাত রয়েছে, এমন বিস্ফোরক অভিযোগ তোলার পর ভারত-কানাডার রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারত সরকার কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। কানাডাও একই পথ নিয়েছে।

দেখুন মোদীর এক্স বার্তা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 08:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).